শ্মশানে দাহ করতে না দেওয়ায় পথ অবরোধ বাসিন্দাদের
নিউজ বাংলা লাইভ : গ্রামবাসীদের শ্মশানে দাহ করতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদে শনিবার পথ অবরোধ করলো পটাশপুরের গোনাড়াভেড়ির গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ,পটাশপুর ১ নং ব্লকের গোনাড়াভেড়ির গ্রামের প্রতিবেশী গ্রাম গোনাড়াভেড়ি গ্রামে তাদের দাহ করার জন্য শ্মশান রয়েছে। কিন্তু গোনাড়াভেড়ি গ্রামের বাসিন্দারা সেই শ্মশানে বেড়া দিয়ে বসতবাড়ি স্থাপন করছে। নিজেদের শ্মশান ফিরে পেতে, শনিবার এগরা বাজকুল রাজ্য সড়কের গোনাড়া এলাকার অবরোধ করে প্রতিবাদ করলো গোনাড়াভেড়ি গ্রামের বাসিন্দারা। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

পটাশপুর থানায় পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে পটাশপুর থানায় বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে গিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেন।

