পটাশপুর

“শুভেন্দুর মুখে ‘খেলা হবে’ স্লোগান।, ‘মুখ্যমন্ত্রীর খেলা দেখেছেন’ আমাদেরটাও দেখবেন” : শুভেন্দু

নিউজ বাংলা টুডে: পটাশপুরে মিছিলের পর শুভেন্দু অধিকারীর জনসভায় পুলিশ অনুমতি না দিলেও প্রথম থেকেই কর্মসূচি পালনে অনড় ছিল বঙ্গ বিজেপি। হলও তাই। বিনা অনুমতিতেই জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসার জেরে পটাশপুর সবচেয়ে বেশি ক্ষত-বিক্ষত হয়েছে বলে সুর চড়ালেন তিনি।

নিশানা করেন তৃণমূলকে। শুভেন্দুর মুখে এদিন শোনা যায় ‘খেলা হবে’ স্লোগান। বলেন, ‘মুখ্যমন্ত্রীর খেলা দেখেছেন। আমাদেরটাও দেখবেন।’ দুর্নীতি ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘পার্থ-অর্পিতা জেলে রয়েছেন। পিসি-ভাইপোর যাওয়াটা বাকি রয়েছে, ওটাও হয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *