নিজস্ব প্রতিনিধি,মানিকচক:-বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল দুই দুস্কৃতীর।গুরুতর জখম দুইজন।গুরুতর আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে।বোমা বাঁধতে সময় বোমা বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।মৃত দুজনের নাম ফারজান আলী এবং সফিকুল ইসলাম।তাদের বাড়ি গোপালপুরের আসিনতোলা ও জেসরোটোলা এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুর এলাকায়।জানা গেছে,রবিবার ভোররাতে বিকট শব্দে কেপে উঠে।খবর পাওয়া মাএ ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়।তরিঘরি হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষনা করা হয়।গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়।গোপালপুর এলাকার একটি আম বাগানে গভীর রাতে বোমা বাঁধার কাজ চলছিল।সেই সময় বোমা ফেটে যায়।এই ঘটনায় দুজনের মৃত্যু হয়।এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।কোথা থেকে বোমা বাঁধার সরঞ্জাম এল,দুস্কৃতির মূল উদ্দেশ্যে কী ছিল তা খতিয়ে দেখছেন মালদহ জেলা পুলিশ।