মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ ধৃত শাসক দলের অঞ্চল সভাপতি
নিউজ বাংলা লাইভ: মুর্শিদাবাদের ডোমকলে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় গণ্ডগোল করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বাসির মোল্লাকে পুলিশ আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেপ্তার করেছে। ডোমকল বিডিও অফিস চত্বরে গণ্ডগোলের সময় ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখে, অতিরিক্ত পুলিশ সুপার অসীম খাঁ, তাকে ধাওয়া করে ধরে ফেলেন। তার কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের চারদিকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

