মানিকচকের জনবহুল এলাকায় উদ্ধার নরমুণ্ডু!
মালদহের ঘটনায় শিউরে উঠছে এলাকার মানুষজন। রাস্তার এক কোণে পড়ে রয়েছে একটা নরমুন্ডু, রাস্তা দিয়ে যাওয়ার পথে আতঙ্কে চোখ বুজছেন পথচারীরা ।মানিকচকের মথুরাপুর চৌমাথা থেকে ভূতনি ব্রিজ রোডের ধারে দেহহীন কাটানো মাথা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে কোথা থেকে এলো এই দেহহীন মাথা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মথুরাপুর ভুতনি রোড রীতিমতো ব্যস্ততম রাস্তা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার মানুষ থেকে পথচারীদের মধ্যে।
স্থানীয়দের অনুমান রাস্তার ধারেই পড়ে রয়েছে দেহহীন কাটা মাথা। মাথাটি বেশিরভাগ অংশ জালানো, অর্থাৎ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আবার অনেকের অনুমান রাস্তার ধারে রয়েছে বিশাল আমবাগান এবং পাশে ফুলহর নদী ও মথুরাপুর শ্মশান। শ্মশান থেকেই কুকুর বা অন্য কোন জন্তুর মাধ্যমে মাথাটি এখানে এনে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে। শ্মশান থেকে আধপোরা এই নর মুন্ডটি নিয়ে এসেছে কুকুর অথবা অন্য কোন প্রাণী।
তবে সম্পূর্ণ বিষয়টি তদন্ত সাপেক্ষ তদন্তের দাবি রেখেছেন এলাকাবাসীরা। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি এই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ। পুলিশ এসে মাথাটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

