ব্রেকিং নিউজমালদা

বাড়ি থেকে ৫০০ মিটার দূরে পাটক্ষেতে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ, ঘটনায় চাঞ্চল্য বৈষ্ণবনগরে।

নিজস্ব প্রতিনিধি, মালদা:-বাড়ি থেকে ৫০০ মিটার দূরে পাটক্ষেতে মিললো সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার বেদরাবাদ গ্রামীণ হাসপাতালের পেছনের পাটক্ষেতে। জানা গেছে, এদিন সকালে নিজের জমিতে কাজ করতে যাওয়ার পথে একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারপরেই তারা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ সেখানে আসে। ইতিমধ্যেই পুলিশ জানতে পারে ওই রক্তাক্ত দেহটি তাদের থানার একজন সিভিক ভলেন্টিয়ার বচ্চন মণ্ডলের। তার বাড়ি মির্জাচক চাইপাড়াতে। সে ভিলেজ পুলিশের আন্ডারে কাজ করতো। মূলত এলাকায় কোন ঝামেলা বা অশান্তি হলে সেসব খোঁজ খবর রাখাই ছিল তারা কাজ।পরিবার সূত্রে জানা গেছে, ওই সিভিক ভলান্টিয়ার গতকাল রাত্রে বাজারে গিয়েছিল, তার পরে সে বাড়ি ফেরে এবং রাতের খাবার খেয়ে আবারো বাইরে বের হয়। কিন্তু রাতে সে আর বাড়ি ফেরেনি।পরিবার সূত্রে আরও জানা গেছে, রাত্রে খাবার খাওয়ার সময় অনেকবার তার ফোনে কেউ ফোন করছিল। সেই ফোন পেয়েই সে বাইরে যায় এবং রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোক বারবার ফোন করলেও তার ফোন সুইচ অফ আসে। এরপর সকালে তারা খোঁজাখুঁজির সময় স্থানীয়দের কাছ থেকে শুনতে পান যে হাসপাতালের পেছনে একটি রক্তাক্ত মৃতদেহ ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। সেই খবর জানতে পেরে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে বচ্চন মণ্ডলকেই কেউ বা কারা খুন করে ফেলে রেখেছে। ইতিমধ্যেই এই ঘটনার ফলে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type