জেলামালদাশীর্ষ খবরস্বাস্থ্য

বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা শাসক দলের

নিউজ বাংলা লাইভ: মালদার বৈষ্ণবনগর থানার সব্দলপুর এলাকায় রাত থেকে নিখোঁজ থাকার পর এক বিজেপি কর্মীকে আজ বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। অজিত মন্ডল নামে ঐ বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

জানা গেছে, তাঁর কাকা অনিল মন্ডল বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী। রাজনৈতিক আক্রোশের কারণেই এই ঘটনা বলে অভিযোগ পরিবারের। বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *