এক তৃনমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনাকে ঘিরে ফের চাঞ্চল্য গ্রামবাসীদের
নিউজ বাংলা লাইভ : গুলিবিদ্ধ হয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় কোচবিহার জেলার দিনহাটার গিতালদহ ফের উত্তপ্ত। সীমান্ত লাগোয়া জারি ধরলা এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, শাসকদলের এক কর্মীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এরপরই আজ সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সে সময় গুলিবিদ্ধ হন তৃণমূল কংগ্রেস কর্মী বাবু হক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জেলা পুলিশ সুপার সুমিত কুমার আজ ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, দুষ্কৃতিরা বাংলাদেশের দিক থেকে ঢুকেছে।

