প্রেমিকার বিয়ের আসরে ভাঙচুর চালালো ব্যর্থ প্রেমিক! মহিষাদলের ঘটনা

নিজস্ব প্রতিনিধি, মহিষাদল: প্রেমিকার বিয়ের আসরে ভাঙচুর চালালো ব্যর্থ প্রেমিক, বন্ধুবান্ধবদের সাথে নিয়ে রীতিমতো তান্ডব চালাল একদল যুবক।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত পালনপুর গ্রামে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল আজ রাত্রি দশটায়, পাঁচ বছর আগেই প্রেম ছিল একই গ্রামের ছেলের সঙ্গে।

মেয়ের ভালোবাসা না আজকে তাকে, বিয়ের দিন বন্ধুবান্ধবদের নিয়ে এসে বিয়ে বাড়ির লন্ডভন্ড করে দেয় ফিল্মি কায়দায় এসে তাণ্ডব চালায়। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই মহিষাদল থানার পুলিশ ৭ জন আটক করেছে এবং মহিলার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছে।


