উত্তর দিনাজপুর

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা! আহত একাধিক

গ্যাস সিলিন্ডার বাস্ট করে ভয়াবহ দুর্ঘটনা। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার খুদুরগাছি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যখম হয়েছেন কুড়িজন। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় করণদিঘী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

জানা গিয়েছে ডালখোলা থানার খুদুরগাছি এলাকায় বাসিন্দা তাপস সিংহ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে চলছিল কাজ। ঠিক সেই সময় আচমকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। তারপরেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে প্রচন্ড আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। এই ঘটনায় প্রায় কুড়ি জন গুরুতরভাবে আহত হয় বলে জানা গিয়েছে প্রাথমিক সূত্রে।

তাদের তড়িঘড়ি উদ্ধার করে করণ দীঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আহতদের দেখতে রায়গঞ্জ মেডিকেলে আসেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল তিনি আহত এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন।

মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দোকানে ছিল না কোন অগ্নি নির্বাপন ব্যবস্থা। অসতর্কতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ওই দোকানের মালিকও। তবে আগুন বেশিদূর পর্যন্ত ছড়িয়ে পড়েনি বলেই জানা গিয়েছে। এদিকে খবর পেয়ে রাতেই ছুটে আসে, করণদিঘী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *