উত্তর দিনাজপুর

চোপড়ায় পৌঁছাল কেন্দ্রীয় মানবাধিকার প্রতিনিধি দল।

উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় গোটা দেশ তোলপাড়। অবৈধ সম্পর্কের অভিযোগে এক মহিলাকে বেঁধে রেখে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছিল গত রবিবার। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়। এই ঘটনায় আচ পড়ে গোটা দেশজুড়ে। সংসদে এই ঘটনা নিয়ে স্বরব বিরোধী বিজেপি সাংসদ থেকে রাজ্য সভায় মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী।

বাংলায় শাসনব্যবস্থা ভেঙে পড়েছে বলেও কটাক্ষ করেন বিরোধীরা। যদিও এই ঘটনা ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে চার জনকে। চোপড়ার নির্যাতিতার সঙ্গে দেখা করতে গতকাল উত্তরবঙ্গে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু নির্যাতিতা রাজ্যপালের সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দেন। ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি কেবল যিনি ভিডিও ভাইরাল করেছেন তাদের শাস্তির দাবি করেন। এদিকে চোপড়ার লক্ষ্মীপুরে এসে পৌছালো, কেন্দ্রীয় মানবাধিকার কমিটির প্রতিনিধি দল।

চার সদস্যের একটি প্রতিনিধি দল এদিন গোটা গ্রামে ঘুরে দেখেন। যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকা সরেজমিনে দেখেন তারা। গ্রামে পৌঁছে প্রতিনিধি দল নির্যাতিত যুবক-যুবতীর বাড়িতে যান। ঘটনার ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। এদিকে মঙ্গলবার রাতে এলাকা থেকে আরো দুজনকে গ্রেফতার করেছে ছোপরা থানার পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *