গুরুতর অসুস্থ তৃণমূল নেতা !ভর্তি রয়েছেন তম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে
নিউজ বাংলা লাইভ : গুরুতর অসুস্থ তৃনমূল নেতা, ভর্তি করা হল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। অসুস্থ হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়তে ছুটে আসে তৃনমূল নেতা সহ কর্মী সমর্থকরা।

প্রতিদিনের মতো সকালে মর্নিংওয়াক বেরিয়েছিলেন তাম্রলিপ্ত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি এর সভাপতি চন্দন দে (মানা)। জানা যায়, সকালে মর্নিংওয়াক করার সময় অসুস্থবোধ করায় হঠাৎ করে মাটিতে পড়ে যান। স্থানীয়রাদের চেষ্টায় চন্দন দে ভর্তি করা হয় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। এখন তিনি আইসিইউ ভর্তি রয়েছেন।

