দুই যাত্রীবাহী বাসের রেষারেষিতে হলদিয়া-মেছেদা জাতীয় সড়কে দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি, তমলুক: শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারকে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের ওপর সোলপাট্ট- কলকাতা ও হলদিয়া-মেচেদা যাত্রীবাহী বাসের রেষারেষির জেরে রামতারকের কাছে এক ভবঘুরকে ধাক্কা মেরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে উঠে পড়ে। গুরুতর যখম হয় ওই ব্যক্তি। বাসের যাত্রীরা প্রাণে বাঁচেন।

এরপর স্থানীয় মানুষজন ওই ভবঘুরে কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরে জাতীয় সড়কের পেট্রোলিন কর্মীরা এসে তাকে তাদের অ্যাম্বুলেন্সে করে তমলুকের তাম্রলিপ্ত গভারমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় নিয়ে যান চিকিৎসার জন্য।

ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। এই ঘটনায় বাস থাকা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের ছড়িয়ে পড়ে।

