আবারও বোমা মালদায় ! ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা
নিউজ বাংলা লাইভ : আবারো বোমা মালদায়। বিপুল সংখ্যায় থাকতে পারে বোমা এই সন্দেহে ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।

বোম ডিসপোজাল স্কয়ার্ড পৌঁছানোর পরই পরিষ্কার হবে। তবে ইতিমধ্যেই পুলিশের তরফে নজরদারিতে মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরা।

ঘটনায় বেশ চাঞ্চল্য মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারোতটোলা এলাকায়।গ্রামেরই আম বাগানের এক প্রান্তে রয়েছে বাঁশ ঝাড়।


সেখানেই ব্যাগ ভর্তি বোমা রয়েছে এমনটাই অনুমান করছে পুলিশ।তবে নিরাপত্তার খাতিরে ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। জনসাধারণকে একেবারেই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসন।পাশাপাশি খবর দেওয়া হয়েছে সিআইডি বোম ডিসপোজাল স্কয়ার্ডকে।তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বিপুল পরিমানে থাকতে পারে বোমা। সূত্র মারফত পুলিশের কাছে খবর যাওয়ায় গোটা বিষয়ের উপর মানিকচক থানার পুলিশ তৎপরতার সাথে নজরদারি বাড়িয়েছে।

