রাতের অন্ধকারে স্ত্রীকে গুলি করে পালালো স্বামী
নিউজ বাংলা টুডে ডেস্ক: রাতের অন্ধকারে স্ত্রীকে গুলি করে পালাল স্বামী।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২নং ব্লকের পাঁউশী এলাকায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর সঙ্গে পারিবারিক অশান্তি চলছিল স্বামী দীপঙ্কর দোলাই এর সাথে। আর এই অশান্তি পর স্ত্রী যমুনা দোলাই তার বাপের বাড়িতে বসবাস করতে শুরু করে। এরপর গতরাতে আচমকাই শ্বশুর বাড়িতে এসে স্ত্রীর হাতে ও পায়ে গুলি করে পালিয়ে যায় স্বামী।

এরপর পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় ভূপতিনগর হাসপাতালে ভর্তি করে বলে জানা যাচ্ছে। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।

