অজ্ঞাত পরিচয়হীন মৃত ব্যক্তির দেহ খাল থেকে উদ্ধার ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতে

ময়না, সুজিত মন্ডল
আজ বিকালে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের আন্দারিয়া গ্রামের গুরইখালির খালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়। এলাকার লোকজন ময়না থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃতব্যক্তির পরনে প্যান্ট,গায়ে গেঞ্জি ছিল। বয়স আনুমানিক 45-50 বছর। মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায় নি। তবে মৃত ব্যক্তি কি করে এখানে এলো তাই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে। ময়না থানার পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
