পঞ্চায়েতের মনোনয়ন নিয়ে এবার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
উত্তর দিনাজপুরের চোপড়ায়, পঞ্চায়েতে মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারো প্রকাশ্যে এলো। চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুর রহমানের কন্যা আরজুনা বেগম, নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।ইসলামপুরের তৃণমূলে বিধায়ক আব্দুল করিম চৌধুরী

তাকে সমর্থন জানিয়েছেন। আরজুনা গতকাল ইসলামপুর মহকুমা শাসকের দপ্তর থেকে জেলা পরিষদের চার নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচনী প্রতীক সংগ্রহ করেন। এলাকার মানুষ তাঁর পাশে থাকায় জয় সুনিশ্চিত বলে আরজুনার দাবী।

