উত্তর দিনাজপুর

লরি- প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ,মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১

দশ চাকার লরির সঙ্গে টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। গুরুতর আহত হয়েছেন দুইজন। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন মহিলারা যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভিটি এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে।

আহতদের প্রত্যেকের বাড়ি রায়গঞ্জের জগদীশপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর আহতদের মধ্যে রয়েছেন জগদীশপুর এর পঞ্চায়েত সদস্য মানস সরকার।। মঙ্গলবার গভীর রাতে গাড়িটি রায়গঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের দিকে যাচ্ছিল। রায়গঞ্জে জগদীশপুর এলাকার বাসিন্দারা রাজকুমার সরকার এবং বুলারানী সরকার যাচ্ছিলেন তাদের মেয়ের শ্বশুর বাড়িতে। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং এক আত্মীয়। সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের তড়িঘড়ি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়রাই তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে এসেছিলেন। বাকিদের চিকিৎসা চলছে। এই ঘটনায় খবর দেওয়া হয়েছে আহত এবং মৃতদের পরিবারে। মর্মান্তিক এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। দিন দিন দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে এলাকা।

এলাকায় ট্রাফিক নজরদারি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ট্রাক চালককে আটক করা যায়নি। ট্রাকের দ্রুতগতি এবং নিয়ন্ত্রণ হারানোর কারণে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *