তমলুকপূর্ব মেদিনীপুরশীর্ষ খবরস্বাস্থ্য

তমলুকে খাওয়ারে বিষক্রিয়া! অসুস্থ প্রায় শতাধিক মানুষ

নিজস্ব প্রতিনিধি, তমলুক: খাদ্যে বিষক্রিয়ার থেকে তমলুক শহরে একাধিক অসুস্থ। তমলুক শহরের আট নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল কাউন্সিলরের নেতৃত্বে একটি পিকনিক করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় ওয়ার্ডের জনসাধারণের জন্য। সকাল বেলা রূপনারায়ণ নদীর ধারে এই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে মাঝরাতে থেকে বহু মানুষেরই পেটের সমস্যা দেখা দেয়। এই কারণে তমলুক পৌরসভার পক্ষ থেকে এলাকায় হেলথ ক্যাম্প করা হয়েছে। অসুস্থদের মধ্যে দুই একজনের অবস্থা গুরুতর। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, এবংওয়ার্ড কাউন্সিলর সৌমেন চক্রবর্তী।তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে ৮ নম্বর ওয়ার্ডে করা হয়েছে মেডিকেল ক্যাম্প, এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এমনটাই জানান পৌরসভার চেয়ারম্যান দিপেন্দ্র নারায়ণ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *