আজাদী কা অমৃত মহোৎসব পালন বিজেপির তরফে।
নিজস্ব সংবাদদাতা,মানিকচক:-আজাদী কা অমৃত মহোৎসব তথা ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হার ঘর তিরাঙ্গা অভিযান কর্মসূচী পালন মানিকচকে।রবিবার,দুপুর নাগাদ মানিকচক ব্লক জেডপি ২৪ নম্বর বিজেপির পক্ষ থেকে হার ঘর তিরাঙ্গা কর্মসূচী পালন করা হয়।এদিন মানিকচক বাসস্ট্যান্ডের প্রতিটি ব্যবসায়ী ও বাইক চালকদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় পাশাপাশি দোকানগুলি জাতীয় পতাকা লাগানো হয়।উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,২৪ নম্বর মন্ডল সভাপতি বিশ্বজিত মন্ডল,মানিকচক ব্লক যুব মোর্চার সভাপতি সৌমেন মন্ডল সহ অনান্যরা।স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষ্যে ১৩ থেকে ১৫ আগষ্ট পযর্ন্ত হার ঘর তিরাঙ্গা অর্থাৎ সকলের ঘরে ঘরে জাতীয় পতাকা উওোলন করার উদ্দেশ্যে এই কর্মসূচী।

