বিনোদনমালদা

‘ইয়ং স্টার’ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল, জমজমাট রাতুয়ার রুকিন্দীপুর

নিজস্ব প্রতিনিধি,মালদা:-রতুয়া:-রতুয়া রুকিন্দীপুর ইংস্ স্টার ক্লাবের পরিচালনায় ১৬ দলীয় ক্রিকেট টুর্ণামেণ্ট অনুষ্ঠিত হয়। মালদার রতুয়া ১ নম্বর ব্লকের রতুয়া স্টেডিয়াম ময়দানে।রবিবার, অনুষ্ঠিত হয় ফাইনাল ক্রিকেট প্রতিযোগিতা।এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেখ ইয়াসিন,মালদা জেলা পরিষদ সদস্যা পায়েল খাতুন,সমাজসেবী সেখ নাসিম সহ অনান্যরা।

এদিন রতুয়া বনাম আড়াইডাঙ্গা দুই দল মুখোমুখি হয়।খেলায় জয়ী হয় রতুয়া।খেলার শেষে জয়ী দলের হাতে পুরুস্কার তুলে দেন সেখ ইয়াসিন সহ জেলা পরিষদ সদস্যা পায়েল খাতুন।ক্রিকেট খেলাকে কেন্দ্র দর্শকদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ময়দানের চারপাশে পাশাপাশি এদিন রতুয়া বিধানসভার মানুষদের সুখ দুঃখের কথা শুনতে দেখা গেছে সমাজসেবী সেখ ইয়াসিনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *