রাস্তার উপরে ধানের চারা গাছ রোপন করে বিক্ষোভ এলাকাবাসীর।
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গালিচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৭ নম্বর জলপাই গ্রামের একটি রাস্তা কংক্রিটের ঢালাই রাস্তা করার দাবিতে রাস্তার উপরে ধানের চারা গাছ রোপন করে আজ বিক্ষোভ দেখান ওই এলাকারই স্থানীয় বাসিন্দারা।
আমিও বাসিন্দাদের অভিযোগ পার্শ্ববর্তী অন্যান্য রাস্তা কংক্রিটের ঢালাই হলেও এই রাস্তা কাঠামাটি হয়েই থেকে গিয়েছে। এই রাস্তার উপর দিয়ে কয়েকশ ছাত্রছাত্রী প্রতিদিন স্কুলে যান বর্ষাকালে ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে সেই সঙ্গে এলাকাবাসীদের বাজার হাসপাতাল সহ বিভিন্ন নিত্যদিনের কাজকর্মে যেতেও অসুবিধা হয়। বিভিন্ন প্রশাসনের দপ্তরে দীর্ঘদিন ধরে তারা এই রাস্তা তৈরীর দাবি জানিয়ে আসছেন কিন্তু এখনও পর্যন্ত তাদের এই রাস্তা তৈরি হয়নি।
আজ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে লিখিতভাবে তারা রাস্তা তৈরীর দাবি জানান। তাদের অভিযোগ এর আগেও তারা ভিডিও অফিসে জানিয়েছিলেন কিন্তু কোন কাজ হয়নি। আজ এলাকাবাসী কাদামাটির তাদের যাতায়াতের এই রাস্তার ওপরে ধানের চারা গাছ রোপন করে বিক্ষোভ দেখালেন।


