রায়গঞ্জ স্টেডিয়ামে নামবে মোদির কপ্টার!
কোথায় নামবে প্রধানমন্ত্রীর হেলিপ্যাড তাই নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। সাময়িক সেই জটিলতা কাটিয়ে অবশেষে রায়গঞ্জ স্টেডিয়ামকেই গ্রিন সিগনাল দিল প্রশাসন। আকাশ ছেড়ে কি তবে সড়কপথে আগমন ঘটবে মোদির, ভেবেই মুশকিলে পড়েছিলেন জেলা বিজেপির নেতৃত্বরা।
হেলিপ্যাড সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে ১৬ এপ্রিল রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়াতে সভা করতে চলেছেন নরেন্দ্র মোদি। বাংলায় আসছেন মোদি। রায়গঞ্জে বিরাট জনসভা করবেন মোদী। নিরাপত্তার দিকে রয়েছে বিশেষ বন্দোবস্ত স্পেশাল প্রটেকশন গ্রুপ জেলা প্রশাসন এবং পুলিশ আধিকারিকদের দল, এবং বিজেপি নেতৃত্বদের একটি টিম রুদ্ধ দ্বার বৈঠক করে।
রায়গঞ্জের বিভিন্ন জায়গা পরিদর্শনের পর অবশেষে রায়গঞ্জ স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামবে বলে জানানো হয় এই বৈঠকে। রায়গঞ্জ স্টেডিয়াম হেলিপ্যাড অবতরণের জন্য উপযুক্ত স্থান বলে জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার। এর আগে ওই এলাকা পর্যবেক্ষণ করেছেন তিনি নিজে। বৈঠক শেষে তিনি বলেন বৈঠক ইতিবাচক। প্রধানমন্ত্রী নিরাপত্তা তাই অবশ্যই সেক্ষেত্রে বাড়তি বন্দোবস্ত থাকবে।


