রাজ্যপালের সাথে বেশ কিছু উপাচার্যদের সঙ্গে বৈঠক : বিস্তারিত জানুন

নিউজ বাংলা লাইভ: রাজ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস বেশ কিছু সহ উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে যাদবপুর, বি এড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১০ জন অধ্যাপক ছিলেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। কিন্তু সেখানে রাজ্য সরকারের তরফে শিক্ষা দপ্তরের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

