নিয়োগ দুর্নীতি কাণ্ডে ‘কালীঘাটের কাকু কে’ নিয়ে কি বললেন সুকান্ত মজুমদার: বিস্তারিত জানুন

নিউজ বাংলা লাইভ: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে এমন কিছু তথ্য পাওয়া সম্ভব যার মাধ্যমে মূল অভিযুক্ত পর্যন্ত পৌঁছানো যাবে বলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন।

দিল্লি রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে আজ বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, যে যতই প্রভাবশালী হোন না কেন চুরি করলে তাকে শাস্তি ভোগ করতেই হবে। তাঁর অভিযোগ, রাজ্যে শিক্ষা দপ্তর বলে কিছুই নেই। নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন। তদন্ত হলে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জেলে যাবেন বলে তিনি দাবি করেন।

