ব্রেকিং নিউজমালদা

মোটর বাইকের ধাক্কায় মৃত এক,আহত এক।

নিজস্ব প্রতিনিধি,মানিকচক:-মোটর বাইকের ধাক্কায় মৃত এক জখম আরো একজন।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে মালদা মানিকচকের পাঁচিশা এলাকায়।স্থানীয় সুত্রে জানা গেছে,মৃত ব্যক্তির নাম মধু চৌধুরী(৬৫) এবং আহত ব্যক্তির নাম দেবেন মন্ডল(৬০)।শনিবার মানিকচক মালদা রাজ্য সড়ক পারাপার করছিলেন ওই দুই ব্যক্তি।সেই সময় মানিকচকের দিক থেকে আসা একটি মোটর বাইক সজরে ধাক্কা মারে দুই জনকে।একজন ছিটকে পড়ে রাজ্য সড়কের ধারে।ঘটনা স্থলে মৃত্যু হয় মধু চৌধুরীর।আরো জানা গেছে দুই জনই সন্ন্যাসী ছিলেন।স্থানীয় একটি কালী মন্দিরে থাকতেন এবং পুজো করতেন।ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে।দুইজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন।মধু চৌধুরীকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক এবং ওপর একজন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মানিকচক গ্রামীণ হাসপাতালে।দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল পাঠানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type