কলকাতাব্রেকিং নিউজ

ফের উর্ধমুখী করোনা গ্রাফ! উদ্বেগ সরকার।

নিজস্ব প্রতিনিধি,কলকাতা:-দেশে #COVID সংক্রমণ ফের উর্ধমুখী হওয়ায় উদ্বেগের মধ্যেই সরকার, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং প্রিকশান বা বুস্টার ডোজের মধ্যে ব্যবধান, ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করার সিদ্ধান্ত নিয়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব এবং প্রশাসকদের গতকাল চিঠি দিয়ে জানিয়েছেন, টিকাকরণ সংক্রান্ত জাতীয় টেকনিকাল উপদেষ্টা গোষ্ঠী এনটিএজিআই-এর স্ট্যান্ডিং টেকনিকাল সাব কমিটি এই সুপারিশ করে। যা অনুমোদন করেছে এনটিএজিআই।ফলে ১৮ থেকে ৫৯ বছর বয়সী যে কেউ, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ২৬ সপ্তাহ বা ৬ মাস পূর্ণ হলেই বেসরকারি টিকাকরণ কেন্দ্রে গিয়ে প্রিকশন ডোজ নিতে পারবেন। ষাটোর্ধ নাগরিক, স্বাস্থ্যকর্মী ও সামনের সারির করোনা যোদ্ধারা তা নিতে পারবেন সরকারি টিকাকেন্দ্রে বিনামূল্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type