দীঘাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

ডিসেম্বরে দীঘায় ম্যারাথন দৌড়! অংশ গ্রহণের শেষ তারিখ জেনে নিন

নিজস্ব প্রতিনিধি, দীঘা:পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে দিঘায় হতে চলেছে সমুদ্র সৈকতে ২১ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।৩২ টি ভাগে সমুদ্র সৈকতে হবে এই ২১ কিলোমিটার ম্যারাথন দৌড়। মোট পুরস্কার মূল্য থাকছে ১০ লক্ষ টাকার মতন। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে এই দিঘা সৈকতে ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতাতে।

আজ পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতাতে অংশগ্রহণকারীদের জার্সি।সূচনা করলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে মহাশয়। সঙ্গে ছিলেন জেলা পুলিশের আধিকারিক ও ম্যারাথন প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্তরা। ২০ হাজার ১৫ হাজার ১০ হাজার টাকা নগদ পুরস্কার পাবেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেতা প্রতিযোগীরা।

তাছাড়াও থাকছে নগদ আরও বিভিন্ন বিভাগে অংশগ্রহণকরীদের জন্য পুরস্কার।অন লাইনে নাম নথিভুক্ত করার সুবিধা থাকছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে। তাছাড়াও ২৩/১২/২০২২ তারিখ পর্যন্ত শেষ নাম নথিভুক্ত করা যাবে দিঘাতে। পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা হলে সব বিভাগেই ৩০০ তিনশত টাকাতেই নাম নথিভুক্ত করতে পারবে।পূর্ব মেদিনীপুর জেলার বাইরে হলে ৮০০ আটশত টাকা ও ৬০০ ছয়শত টাকাতে নাম নথিভুক্ত করা যাবে। বাকি বিস্তারিত জানতে পারবেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type