তমলুকপূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরের গর্ব! মৌসম ভক্তার AI BYTE অ্যাপ এবার পড়ুয়াদের গাইড। যে কোনো বিষয়ে সাহায্য পেয়ে যাবে মুহূর্তেই।

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার কেলোমাল সান্তোষিনী হাই স্কুলের ছাত্র মৌসম ভক্তা পশ্চিমবঙ্গে এই প্রথম AI BYTE অ্যাপের ঘোষণা করেছেন! AI BYTE অ্যাপটি ছাত্রদের প্রতিদিনের যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম।

শুক্রবার তমলুকের কেলোমাল সান্তোষিনী হাই স্কুলের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাপটি সেলিব্রেট করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. গৌরীশঙ্কর রায় মহাপাত্র (হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক), প্রভাকর চৌরাসিয়া (পারমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের ATL ইনচার্জ), কেলোমাল সান্তোষিনী হাই স্কুলের প্রধান শিক্ষক মৃণ্ময় মাজী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ।

এই অ্যাপটি শুধু প্রশ্নের উত্তরই দেবে না, বরং ছাত্রদের গণিত সমাধান, বিভিন্ন বিষয় সম্পর্কিত সমস্যা সমাধান, ডায়াবেটিস রোগীদের ডায়েট চার্ট তৈরি, ফিটনেস পরামর্শ এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য SEO সুবিধা প্রদান করবে। এছাড়া, এটি ভিডিও ভাইরাল করার জন্য ট্যাগ সার্চ করতে সাহায্য করবে এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য কোড জেনারেট করতে সক্ষম এমনটাই জানান AI BYTE অ্যাপসের প্রতিষ্ঠাতা এবং কেলোমাল সান্তোষিনী হাই স্কুলের ছাত্র মৌসম ভক্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *