পিছিয়ে গেল বিশ্বভারতী ও অমর্ত্য সেন এর মধ্যে জমি বিবাদের মামলার শুনানি
নিউজ বাংলা টুডে ডেক্স: বিশ্বভারতী ও অমর্ত্য সেন এর মধ্যে জমি বিবাদ নিয়ে মামলার শুনানির দিন পিছিয়ে গেছে। সিউড়িতে বীরভূম জেলা আদালতে আজ সকালে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বভারতীর আইনজীবীদের তরফে জানানো হয় মর্নিং কোর্টের বিষয়টি তারা জানতেন না।
অন্যদিকে অতিরিক্ত জেলা বিচারক স্নরজিত মজুমদারকে অমর্ত্য সেনের আইনজীবী বলেন এই মামলার শুনানি গ্রহণের এত্তিয়ার তার নেই। দু পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ৩০ শে মে শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য শান্তিনিকেতনে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পৈত্রিক বাড়ি প্রতিচির ১৩ ডেসিমাল জমি বেআইনীভাবে দখল করে রাখা হয়েছে বলে বিশ্বভারতীর কর্তৃপক্ষের অভিযোগ।

