খাদ্য দপ্তর থেকে ২৫০জন কর্মীকে বদলি ও পদ অবলুপ্তি সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি সরকারি কর্মীদের
নিউজ বাংলা টুডে ডেক্স:খাদ্য দপ্তর থেকে কর্মী বদলি ও পদ অবলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে দপ্তরের কর্মীরা আজ কর্মবিরতি পালন করেন। তার আগে মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে বসে বিক্ষোভ দেখান তাঁরা। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরাও বিক্ষোভে অংশ নেন।
উল্লেখ্য প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় কর্মীর চাহিদা কমছে এই কারন দেখিয়ে রাজ্য সরকার গত সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে খাদ্য ভবনের আড়াইশোটি পদ বাতিল করার কথা ঘোষনা করে। সেই পদগুলিতে কর্মরত কর্মীদের অন্য জেলায় বদলি করার নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে কর্মচারীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আগামীকাল পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে কর্মীরা জানিয়েছেন।

