পরিত্যাক্ত বা অবিভাবকহীন শিশুদের খোঁজ মিললে, ২৪ ঘন্টার মধ্যে চাইল্ড লাইন সহ প্রশাসনকে জানাতে নির্দেশ! রাজ্য সরকারের
নিউজ বাংলা লাইভ: শিশু পাচার ও অবৈধ দত্তক গ্রহণ ঠেকাতে আরো সতর্ক হচ্ছে রাজ্য সরকার। অভিভাবকহীন বা পরিত্যক্ত শিশুদের খোঁজ মিললে ২৪ ঘণ্টার মধ্যে তা চাইল্ড লাইন, স্থানীয় থানা, জেলা স্তরের শিশু সুরক্ষা কমিটিকে জানাতে হবে। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম সম্প্রতি এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন। স্বাস্থ্য সচিবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও মাতৃসদন হাসপাতাল, নার্সিংহোমে অভিভাবকহীন কোনও শিশু যদি পাওয়া যায়, অথবা কোনও ব্যক্তি বা পুলিশ কর্মী যদি অভিভাবকহীন কোনও শিশুর খোঁজ পায় তবে বাধ্যতামূলকভাবে চাইল্ড লাইনে জানাতে হবে। জানাতে হবে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তাকে। ওই পরিত্যক্ত শিশুর দেখভাল করার জন্য জেলাশাসকের নেতৃত্বে কমিটি গঠন করতে হবে। ওই কমিটি শিশু সুরক্ষায় প্রয়জনীয় পদক্ষেপ নেবে।

শিশুদের কেনা বেচার কাজে জড়িত থাকার সঙ্গে যুক্ত থাকার সঙ্গে যুক্ত কেউ ধরা পড়লে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করা হবে হবে। হাসপাতাল, হোম বা অনাথআশ্রমের কেউ এই কাজে যুক্ত প্রমাণ হলে তাদের ক্ষেত্রে সাত বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। পরিত্যক্ত অথবা পিতৃ-মাতৃহীন শিশুদের সুরক্ষার জন্য জেলাস্তরে কমিটিকে আরো শক্তিশালি করতে বলা হয়েছে। কোনও পরিত্যক্ত শিশুকে খুঁজে পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সরকারি হোমে স্থানান্তর করতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
অনাথ শিশুদের দেখভালের জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম এমনকি আশা কর্মীদেরও যুক্ত করতে বলা হয়েছে। একই সঙ্গে বেআইনি দত্তক গ্রহণ ঠেকাতে জেলায় জেলায় জোর কদমে প্রচারে নামতে বলা হয়েছে।

