দুর্ঘটনায় আহত একই পরিবারের ৩! বেঁচে ফেরার অপেক্ষায় পরিবার।
গতকাল কাঞ্চনজঙ্ঘা বিপর্যয়ের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত দশজনের। আহতের সংখ্যা হারিয়েছে ৫০। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহতরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বিভিন্ন জেলায় জেলায় তাদের পরিবারের লোকজন রয়েছেন উদ্বেগে। মালদহের চাচোল মহকুমায় বহু মানুষ কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে কলকাতার দিকে। সোমবার রাতে মালতীপুর বিধানসভার খেণপুর অঞ্চলের কালীগঞ্জে উদ্বিগ্ন পরিবারের সঙ্গে দেখা করলেন চাচোল এর মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়।
তার সঙ্গে ছিলেন চাচল ২ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী এবং মালতিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে ফাঁসিদেওয়ায় শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কালীগঞ্জের একটি পরিবারের তিনজন গুরুতর জখম হয়েছেন। ওই এলাকার মহিলাল মন্ডল তার স্ত্রী ছবি মন্ডল এবং পাঁচ বছরের কন্যা স্নেহা মন্ডল শিলিগুড়িতে গিয়েছিলেন বিশেষ কাজে। ফেরার সময় তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর দুর্ঘটনার শিকার হয়েছেন। বাবা মা আংশিক আহত হলেও মেয়ে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
ঘটনার পরে ওই পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখনো পর্যন্ত তেমন খবরা খবর পাচ্ছে না পরিবারের লোকজন। ওই পরিবারের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন এবং বিধায়ক ছুটলেন। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক এবং মহকুমা প্রশাসন।

