শিলিগুড়ি

চা শ্রমিকদের স্বার্থে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির।

চা বাগান নিয়ে উদাসীন রাজ্য সরকার। বিধানসভায় উত্তরবঙ্গের হয়ে বলতে গেলেই কণ্ঠ রোধ করা হচ্ছে। ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ জুড়ে বিধানসভা টিভি চালু করার হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে গোল্লায় পাঠাচ্ছেন।

চা বাগান ইস্যু ছেড়ে কেন্দ্রের উন্নয়নের পিছনে পড়ে রয়েছে। একই সুরে কথা বললেন বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞা। চা বাগানের লিগাল এবং লেবার দুটি বিষয় রাজ্য সরকারের হাতে থাকলেও তারা শ্রমিকদের স্বার্থে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। এদিকে চা বাগানের মুনাফা লুট করে তৃণমূল কর্মী এবং নেতারা কোটিপতি হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। রবিবার ভারতীয় টিওয়ার্কার ইউনিয়নের সেন্ট্রাল কমিটি ঘোষিত হয়।

মালাগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে যুগল কিশোর ঝা সাংসদ মনোজের নাম ঘোষণা করেন। শ্রমিকদের স্বার্থে পথে নেমে বিজেপি আন্দোলন করবে বলেও জানিয়েছেন তারা। বিধানসভায় আবারও বিজেপি বিধায়করা চা শ্রমিকদের স্বার্থে নানান প্রস্তাবনা পেশ করবেন বলে জানিয়েছেন শংকর ঘোষ । অন্যদিকে কেন্দ্রে অর্থাৎ দিল্লিতে গিয়ে চা শ্রমিকদের হয়ে গলা তুলবেন বলে আশ্বস্ত করেছেন নবনির্বাচিত সংসদ।

এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন অসংখ্য চা শ্রমিকরা। কেন বারবার বন্ধ হয়ে যাচ্ছে চা বাগান গুলি তার কারণ বিশ্লেষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *