পূর্ব মেদিনীপুর

তাজপুরের ঘটনায় মন্ত্রী অখিল গিরির পাশে এলাকাবাসী। বনদপ্তরের রেঞ্জার অফিসারের শাস্তি দাবী। পরিস্থিতির উপর নজর বনদপ্তরের।

পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র তাজপুরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু দোকান জলোচ্ছ্বাসের ফলে ভেঙে যায়, এর পরে সেই সমস্ত দোকানগুলি বনদপ্তরের জায়গায় অস্থায়ীভাবে বাঁশ দিয়ে দোকান তৈরি করে এলাকাবাসী। গত দুদিন আগে সেই অস্থায়ী দোকানগুলি বনদপ্তর ভেঙে দেয়।

এখানেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। স্থানীয় বিধায়ক তথা কারা মন্ত্রী অখিল গিরি পরের দিন শনিবার ছুটে আছে এলাকায়। এলাকাবাসীদের নিয়ে কথা বলে কাঁথির বনদপ্তর এর রেঞ্জ অফিসার মনিষা সাউয়ের সাথে। কথা বলতে বলতে এতটাই উত্তেজিত হয়ে যায় অখিল গিরি যে সাত আট দশ দিনের মধ্যে রেঞ্জ অফিসারের আয়ু শেষ হয়ে যাবে, নানা কটু পূর্ব মেদিনীপুর বলতে থাকে ওই রেঞ্জ অফিসার কে। আর এটাই অখিল গিরি খবরের শিরোনামে উঠে আসে।

রবিবার সকাল থেকে এলাকাবাসী জড়ো হয় এবং তাদের বক্তব্য মন্ত্রী অখিল গিরির কোন দোষ নেই, উনাকে উত্তপ্ত এবং রাগিয়ে দিয়েছে, রেঞ্জ অফিসার। রবিবার সকাল থেকে তাজপুর এলাকার থমথমে। বনদপ্তর এর আধিকারিক এবং কর্মীরা পরিস্থিতির উপরে নজর রাখছে। যাতে করে কোনভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *