গরম পড়তেই জল সঙ্কট! নন্দকুমার দীঘা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: গরমে জল না পেয়ে ও সেই সঙ্গে নলকূপ না থাকায় ১১৬ বি জাতীয় সড়ক অবরোধ করলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার উত্তর শীতলা গ্রামে ঘটনায় জানা যায় দীর্ঘদিন ধরে ওই গ্রামে কোন নলকূপ নেই।

৬০ থেকে ৭০ টি পরিবার বহু দূর-দূরান্ত থেকে জল আনতে হচ্ছে। ব্লক আধিকারীকে জানানোর পরেও কোন সূরা হয়নি। তাই আজ ক্ষিপ্ত গ্রামবাসীরা দীঘা কলকাতা ১১৬ বি জাতীয় সড়ক পিছাবনীর কাছে অবরোধ করে। এর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় ঘটনাস্থলে রামনগর থানা পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। যদি বা গ্রামবাজদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের এই সমস্যার সমাধান হচ্ছে তারা তারা আন্দোলনে চালিয়ে যাবেন

