পটাশপুরপূর্ব মেদিনীপুরবিনোদন

ঐতিহ্যবাহী ১২০ বছরের পঁচেটগড় হাস্কুলের নতুন পরিচালন কমিটির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান হল শুক্রবার ।

নিজস্ব প্রতিনিধি ,পটাশপুর:- ঐতিহ্যবাহী ১২০ বছরের পঁচেটগড় হাস্কুলের নতুন পরিচালন কমিটির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান হল শুক্রবার । পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেটগড় হাইস্কুলে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের মনোনিত পরিচালন কমিটির নব নিযুক্ত সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন দেব্রবত দাস অধিকারী ও শিক্ষা অনুরাগী হিসেবে নিযুক্ত হলেন প্রদীপ কুমার মাইতি ও উমানাথ পন্ডা। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে স্কুলের পরিচালন কমিটি না থাকায় প্রশাসক হিসেবে এস.আই নিযুক্ত হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তর থেকে নির্দেশে ১২ জনের একটি পরিচালনা কমিটি গঠন করা হল এই স্কুলে। পঁচেটেগড় হাইস্কুলের এই নতুন পরিচালনা কমিটির সভাপতি হন দেবব্রত দাস অধিকারী, সহ ২ জন শিক্ষা অনুরাগী প্রদীপ মাইতি ও উমানাথ পন্ডা, এস আই রানা দেবনাথ, ব্লক স্বাস্থ্য আধিকারিক গৌরাঙ্গ শীল, প্রধান শিক্ষক দেবকী নন্দন রায়, ঐতিহ্যবাহী পঁচেটগড় হাস্কুলের নতুন পরিচালন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হল শুক্রবার । এছাড়াও ৩ জন শিক্ষক প্রতিনিধি মানিক নন্দ গোস্বামি,গুরুপদ পুষ্টি ও শংকর কুমার ধাঁড়া ১ জন শিক্ষা কর্মি অমল দাস ও ২ জন অভিভাবক প্রতিনিধি দ্বারা গঠিত নতুন পরিচালন কমিটি আগামী দিনে এই নতুন পরিচালন কমিটি এই স্কুল পরিচালনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type