নন্দকুমারপূর্ব মেদিনীপুর

জাতীয় সড়কে উল্টে গেল তেল ট্র্যাঙ্কার!বালতি, হাড়ি, কলসি নিয়ে এলাকাবাসীর তেল সংগ্রহের ধুম!

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা জাতীয় সড়কে দুর্ঘটনা! উল্টে গেল তেল ট্র্যাঙ্কার। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দুটো নাগাদ। নন্দকুমার থানার অন্তর্গত হলদিয়া মেছেদা ১১৬ নং জাতীয় সড়কের দাস সুড়ার কাছে, জানা যায় হলদিয়ার দিক থেকে নন্দকুমার দিকে যাওয়ার যাওয়ার সময় ডিজেল ও পেট্রোল ভর্তি তেল ট্যাংকারটি হটাতই উল্টে যায় নয়ানজুলিতে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় নন্দকুমার থানার পুলিশ। পাশাপাশি একটি দমকল ও একটি জেসিপি এবং পাঁচটি ক্রেন দিয়ে তেল টেঙ্কারটি দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।এদিকে তেল টেঙ্কার উল্টে যাওয়ার ঘটনা মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর এলাকাবাসীরা বালতি, হাড়ি, কলসি যে যা মত পাত্র নিয়ে এসে তেল সংগ্রহের জন্য রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে এলাকাবাসীদের হটিয়ে দুর্ঘটনা গ্রস্থ তেল টেঙ্কারটি উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *