UPSC পরীক্ষার সুবিদার্থে আগামীকাল রবিবার সকাল ৭ টা থেকে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা
নিউজ বাংলা লাইভ: UPSC পরিচালিত সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামীকাল রবিবারে ও মেট্রো রেলের কবি সুভাষ ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে পূর্ব ঘোষিত মেগা ট্রাফিক ব্লক বাতিল থাকছে। মেট্রো রেলের এক বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এর ফলে এই দু দিনই সকাল ৬ টা ৫০ মিনিট থেকেই স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।

