নিউজ বাংলা লাইভ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর,খড়গপুর: প্রবীণ বাম নেতার সঙ্গে ‘অসভ্য আচরণ’! তৃনমূল নেত্রীকে শোকজ় করল তৃণমূল
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা শোকজ়ের চিঠিতে বেবিকে লিখেছেন, তিনি যে কাজ করেছেন তা দলবিরোধী। ওই কাজের কারণ দর্শাতে হবে। তৃণমূল সূত্রে খবর, এ বিষয়ে কলকাতা থেকে নির্দেশ শীর্ষ নেতৃত্ব সুজয়কে ওই পদক্ষেপ করতে বলেছেন।
জানা গিয়েছে, খরিদা এলাকায় বাড়ির দেওয়াল ভাঙা নিয়ে স্থানীয় বাসিন্দা দুর্গা সাহুর সঙ্গে বিরোধ ছিল অভিযুক্ত তৃণমূল নেত্রীর। দুর্গা সাহুকে নিয়ে দিনকয়েক আগে খড়্গপুর থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন অনিল দাস নামে এক ব্যক্তি। আজ, সোমবার সকালে বাজার করে ফিরছিলেন অনিল দাস। তখনই তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ।
অভিযোগ, সেই কারণেই রাস্তার উপর অনিল দাস নামে ওই ব্যক্তির উপর আক্রমণ করা হয়। রাস্তায় ফেলে মারধর, জুতোপেটা, গায়ে রং ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বেবি সাহার বিরুদ্ধে। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ঘটনায় চরম নিন্দা প্রকাশ করেন স্থানীয় বিরোধী নেতৃত্ব