ফের মন্দির চুরি, এবার বহিচবেড়িয়া রাজগড়ের ঠাকুর বাড়িতে চুরি!চোর সন্দেহে আটক এক!
নিউজ বাংলা ডেস্ক : অবাক কান্ড, মন্দিরের মধ্য থেকে গোপাল ঠাকুর সহ শালগ্রামশিলা বাসনপত্র, ঠাকুরের গহনা চুরি করে নিয়ে পালালো চোর। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের বহিচবেড়িয়া গ্রামের ঐতিহ্যবাহী তমলুক রাজবাড়ীর ঠাকুর বাড়ি বহিচবেড়িয়া রাজগড়ের ঠাকুর বাড়িতে রাতের অন্ধকারে চুরি। চোর সন্দেহে আটক এক, রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভেতরে ঢুকে গোপাল ঠাকুর, শালগ্রামশিলা সহ ঠাকুরের সমস্ত বাসন সামগ্রী ও গহনা চুরি করে নিয়ে পালায় চোরেরা। আজ সকালে অজানা এক ব্যক্তিকে মন্দির এলাকায় ঘুরতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয় মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জানা গিয়েছে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

