Breakingজেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজ্যশীর্ষ খবর

অগ্নিমূল্য চিনি-পেঁয়াজ, রাজ্যজুড়ে দিনভর টাস্ক ফোর্সের অভিযান—দাম কমবে কি?

নিউজ বাংলা লাইভ ডেস্ক :- অগ্নিমূল্য চিনি-পেঁয়াজ, রাজ্যজুড়ে দিনভর অভিযান টাস্ক ফোর্সের। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজার, পাইকারি ও খুচরো বিক্রেতাদের কাছে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। চিনি ও পেঁয়াজের দাম হঠাৎ করে কেন বাড়ছে, কোথাও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে কি না, মজুতদারি বা কৃত্রিমভাবে দাম বাড়ানোর কোনও অভিযোগ রয়েছে কি না—সেসব বিষয় খতিয়ে দেখা হয় অভিযানে। পাশাপাশি ব্যবসায়ীদের পণ্যের ক্রয়মূল্য, বিক্রয়মূল্য ও মজুতের হিসাব যাচাই করা হচ্ছে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, বাজারে একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে টাস্ক ফোর্সের অভিযানে বেআইনি মজুতদারি বা অতিরিক্ত দামে বিক্রির ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। তবে অভিযান ও নজরদারির পর বাজারদর আদৌ কতটা কমে, নাকি কয়েকদিন পর ফের একই পরিস্থিতি তৈরি হয়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *