sc কর্মীদের নিয়ে বৈঠক সারলো তৃণমূল, কেশিয়াড়ি ব্লকে হলো আয়োজন

নিউজ বাংলা টুডে : কেশিয়াড়ী ব্লক তৃণমূলের এস সি সেলের কর্মীদের নিয়ে বৈঠক হল রবিবার। এদিন কেশিয়াড়ী ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে কর্মী সভায় উপস্থিত জেলা এস সি সেলের সভাপতি পঞ্চানন দোলাই।

পঞ্চায়েত নির্বাচনের আগে দলের এস সি সেলের কর্মীদের বিভিন্ন নির্দেশ দেওয়া ও কাজের পরিকল্পনা করা হয়। দ্বিধা দন্দ না রেখে দলীয় কর্মীদের একত্রিত হয়ে কাজ করার বার্তা দেওয়া হয়। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যে এস সি মানুষজন পাচ্ছেন সে বিষয়ে বক্তব্য রাখেন নেতৃত্বরা।

এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন কেশিয়াড়ী ব্লক তৃণমূলের সভাপতি শ্রীনাথ হেমরম, তৃণমূল নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ী,কেশিয়াড়ী ব্লক এস সি সেলের সভাপতি ভাগবত পড়িয়া সহ অন্যান্যরা।

