ইতিহাসে আজকের দিনে

মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ! গভীর রাতে অঘটন রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায়

নিউজ বাংলা টুডে: মালদায় গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়লো দুই বন্ধু। ঘটনায় তৎক্ষণাৎ প্রাণ হারায় এক যুবক, গুরুত্বর আহত অপরজন। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম শুভদাস বয়স ২৬, আহত যুবকের নাম বিট্টু দাস বয়স ২৫ । দুইজনেরই বাড়ি ইংরেজবাজার থানার বিশ্বনাথ মোড় এলাকায়।জানা যায় মালদা টাউন স্টেশন থেকে দুই বন্ধু গভীর রাতে এক মোটর বাইকে করে বাড়ি ফিরছিল রবীন্দ্র এভিনিউ এলাকায়।

অপর দিক থেকে আসা একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভ দাস নামের যুবকের। সে সময় স্থানীয় টহলরত পুলিশকর্মীরা জখম দুইজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শুভ দাস কে মৃত বলে ঘোষণা করেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে। এবং আহত বিট্টু দাসের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *