প্রথশ্রীপ্রকল্পের ভার্চুয়ালি রাস্তা উদ্বোধন হলো ময়নার শ্রীকন্ঠা এলাকায়
নিজস্ব: প্রতিনিধি ময়না পূর্ব মেদিনীপুর
উল্লেখ্য সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর প্রকল্পের অধীন ২০হাজার কিলোমিটার ও বেশি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যতিক্রম হয়নি পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় ময়না ব্লকের অন্তর্গত শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতএলাকায় ১৫০০মিটার রাস্তার ভার্চুয়ালি ও নারিকেল ফাটিয়ে শুভ সূচনা হলো আজএই রাস্তার। জানা যায় প্রায় এক কোটি টাকার অধিক বাজেটে তৈরি হবে এই রাস্তা।খুশি এলাকার মানুষজন সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস,ময়না ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জগন্নাথ বিশ্বাস,ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহাজান আলী,সহ-সভাপতি রঞ্জিত বল,বনভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা,স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক শ্রীকন্ঠা অঞ্চলের প্রধান অনিমেষ বর্মন এছাড়াও অন্যান্য আধিকারিকেরা