পাঁশকুড়াপূর্ব মেদিনীপুর

পাঁশকুড়াবিডিও অফিসে তৃণমূলের ভার্চুয়াল বৈঠক,বিক্ষোভ বিজেপির!

পাঁশকুড়া বিডিও অফিসে তৃণমূলের ভার্চুয়াল বৈঠক,বিক্ষোভ বিজেপির!

নিজস্ব :প্রতিনিধি পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের SIR নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে ভার্চুয়াল বৈঠক হয়। বিজেপির অভিযোগ সেই ভার্চুয়াল বৈঠক তৃণমূল নেতৃত্বরা পাঁশকুড়া বিডিও অফিসেই করেন। বিজেপি ছবি দিয়ে অভিযোগ করেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রুমেই সেই বৈঠকে করেন। এবং বেশ কিছু অঞ্চল প্রধান ও তৃণমূল নেতৃত্বরা পাঁশকুড়া বিডিও অফিসের কনফারেন্স রুমে ভার্চুয়াল বৈঠকে যোগদান করেন। আর তা ঘিরেই শুরু হয় বিতর্ক। আজ বিজেপি তরফ থেকে পাঁশকুড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখান এবং ডেপুটেশন দেন বিডিও কে। অপরদিকে হাউর অঞ্চলের বিজেপির প্রধান অভিযোগ করেন বিভিন্ন প্রধানদের নিয়ে বিডিও অফিসে বৈঠক দেখেছিলেন। সেই বৈঠক তড়িঘড়ি র শেষ করে আমাদের রুম থেকে বেরিয়ে যেতে বলেন তারপর তারা দরজা জানালা লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে যোগদান করেন। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়েছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *