Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

দুষ্কৃতী হাম*লায় আহ*ত হিরন্ময় গোস্বামী মহারাজাকে তমলুকে দেখতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

নিউজ বাংলা ডেস্ক : গতকাল গভীর রাত্রে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে হিন্দু সন্ন্যাসীর উপরে হামলার অভিযোগ ছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হিন্দু সন্ন্যাসী হিরন্ময় গোস্বামী গতকাল ভগবত পাঠের পরে রাস্তায় বেরিয়ে ছিলেন, সেই সময় বেশ কিছু দুষ্কৃতি তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ মারে। আহত অবস্থায় তাকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়,পরে তাকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে আহত সন্ন্যাসীকে দেখতে তমলুকে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিরন্ময় গোস্বামীর উন্নত চিকিৎসা ও সুরক্ষার জন্য তমলুক থেকে নিজস্ব খরচে কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলেন শুভেন্দু,পাশাপাশি পশ্চিমবঙ্গে নিরাপদ নন ধর্মগুরুরা একথাও জানান।শুভেন্দু বলেন

যে রাজ্যে সাধু সন্তরা সুরক্ষিত নয়,মহিলারা সুরক্ষিত না,সেই জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। *পাথরপ্রতিমায় বোমা বিস্ফোরণ* নিয়ে শুভেন্দু অধিকারী বলেন সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে,আর এক চামচা সুপ্রতিম সরকার বলেছেন এক্সপ্লোসিভ এক্ট লাগায়নি।যাতে NIA কেস টা না নিতে পারে।মমতা যতক্ষন থাকবে বোমা ফাটবে,বুড়ি মার বোম উড়ে গেছে,মমতার বোম উড়বেনা ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *