Breakingদুর্ঘটনাব্রেকিং নিউজময়না

সাত সকালে ময়নায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১,আহত ১

নিউজ বাংলা ডেস্ক : পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ময়না দরবার মোড় এলাকায় সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১১ বছরের শিশুর, এবং আহত হয়েছে একজন। জানা যায়, নন্দকুমার ব্লকের বোরগোদারগদা গ্রামের বাসিন্দা বুদ্ধদেব হাজরা তার ১১ বছরের মেয়ে শুভশ্রী হাজরাকে নিয়ে উত্তর চংরাচক গ্রামে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। আজ ভোরের দিকে মেয়েকে বাইকে চাপিয়ে বাড়ি ফেরার পথে ময়নার দরবার মোড় এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে শুভশ্রীর মৃত্যু হয়। এবং বুদ্ধদেব হাজরা কে গুরুতর আহত অবস্থায় তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ। সাত সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *