ব্রেকিং নিউজ

পশ্চিমবঙ্গের ডিজিটাল রূপান্তরে নতুন অধ্যায়, iBUS Network-এর উদ্যোগ

নিউজ ডেস্ক: ভারতের অন্যতম বৃহৎ রাজ্য পশ্চিমবঙ্গ দ্রুত ডিজিটাল পরিকাঠামো তৈরির পথে এগোচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন প্রশাসনিক ভবন, বাণিজ্যিক কেন্দ্র এবং গ্রামীণ অঞ্চলে নিরবচ্ছিন্ন ও উচ্চ-গতির সংযোগ অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সংস্থা iBUS Network পশ্চিমবঙ্গে ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করতে বড় পদক্ষেপ গ্রহণ করছে।
বিহারে সাফল্যের পর এবার পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, বাণিজ্যিক কেন্দ্র এবং জনপরিসরে উন্নত প্রযুক্তির মাধ্যমে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক গড়ে তুলতে চায় iBUS। বিহারে ইতিমধ্যেই সংস্থাটি ঐতিহাসিক বিহার বিধানসভা, অরণ্য ভবন, সরদার প্যাটেল ভবন, জ্ঞান ভবন এবং বাপু সভাগার-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে উন্নত নেটওয়ার্ক পরিকাঠামো গড়ে তুলেছে। UBICO Networks অধিগ্রহণের মাধ্যমে অত্যাধুনিক ইন-বিল্ডিং সলিউশন (IBS) স্থাপন করেছে সংস্থা, যার ফলে ৯৯.৯৫% পর্যন্ত নেটওয়ার্ক আপটাইম নিশ্চিত করা সম্ভব হয়েছে।
এই সাফল্যের স্বীকৃতি দিয়েছে বিহার সরকারও। বিশেষ করে জি-২০ সম্মেলনের আগে জ্ঞান ভবন এবং বাপু সভাগারে দ্রুত নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রশংসিত হয়েছে iBUS। এয়ারটেল, জিও, বিএসএনএল এবং ভোডাফোন-আইডিয়ার মতো প্রধান টেলিকম সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সংস্থাটি বিহারে এক শক্তিশালী ডিজিটাল কাঠামো গড়ে তুলেছে।
iBUS Network-এর চিফ বিজনেস অফিসার মিস্টার সুবাস বাসুদেবন জানিয়েছেন, “বিহারে আমাদের কাজ দেখিয়েছে যে, শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো কীভাবে নির্বিঘ্ন প্রশাসন, উন্নত জনসেবা এবং ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবার আমরা পশ্চিমবঙ্গে এই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাই, যেখানে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক এলাকা এবং জনপরিসরে উন্নত সংযোগ পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *