নন্দীগ্রামে তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্পের উপর হামলার অভিযোগ!!অভিযোগের তীর বিজেপির দিকে
নিজস্ব: প্রতিনিধি নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর
নন্দীগ্রামের ভেকুটিয়াতে তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্পের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে,
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আজ নন্দীগ্রামের হরিপুরে প্রেস কনফারেন্স ছাড়াও ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিরোধী দল নেতার একটি কর্মসূচি ছিল।নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শুভেন্দু অধিকারী আসার কিছুক্ষণ আগে গোবিন্দপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের ভোট সুরক্ষা ক্যাম্পে হামলা চালায় বিজেপি।তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে নন্দীগ্রামের বিজেপি নেতৃত্ব